বিখ্যাত সব ব্যক্তির গুরুত্বপূর্ণ
কিছু উক্তি বা উপদেশ..
কিছু কিছু উপদেশ বা
উক্তি আমাদের মন-মানসিকতা
অনেক উন্নত করবে ... এবং
জীবনে এই সব উপদেশ
অনুসরণ করলে জীবন হয়তো আরো
অনেক সুখের ও নির্ভুল
হবে ...
* অজ্ঞ ব্যাক্তি নিজের ভাল নিজেই
বুঝে না, তাছাড়া অন্যের
উপদেশ তাচ্ছিল্যের সাথে প্রত্যাখান করে। - হযরত
আলী (রা)
* অন্যের কল্যান করার সময়
অন্তরে বিশ্বাস রেখো যে, তুমি
নিজেরই কল্যান করছো।
- ফা'রাবী
* অপরের প্রতি বিশ্বস্ত হতে
গেলে আগে নিজের প্রতি
বিশ্বস্ত হও। - টমসন
* আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম
গুঢ় তত্ত্ব। - এমারসন
* আদর্শ হচ্ছে এমন এক
প্রহরী, যা মানুষকে সৎ
পথে চলতে শেখায়।
- স্পেন্সার
* একজন মহাবিলাসী লোকের কাছে সম্পদ
খুব প্রিয়। - প্লেটো
* কোন কাজে যার নিজস্ব
পরিকল্পনা নেই তার সাফল্য
অনিশ্চিত। - অলিভার
গোল্ডস্মিথ
* খ্যাতি ও যশকে সবাই
ধরে রাখতে পারে না। - মেকলে
* চরিত্রের মধ্যে যদি সত্যের
শিখা দীপ্ত না হয়
তবে জ্ঞান, গৌরব আভিজাত্য
সবই বৃথা। - আল্লামা
রুমি (র)
* জগতে কোন সম্পর্কই স্বার্থহীন
নয়। - ডি
এইচ লরেন্স
* ঝগড়া চরমে পৌঁছার আগেই
ক্ষান্ত হও। - হযরত
সোলায়মান (আ)
* যার মধ্যে পরোপকারের প্রবণতা
নেই সে নিষ্ঠুর।
- ইংরেজী প্রবাদ
* যারা তাদের প্রতিপালককে অস্বীকার
করে তাদের জন্য রয়েছে
জাহান্নামের শাস্তি। - আল
কোরআন
* যারা সময়ের সদ্বব্যবহার করেন
তারাই লাভবান হন, যারা
সময় মতো অর্থ সন্ঞ্চয়
করেন তারাও কখনো অর্থকষ্টে
পড়েন না। - হযরত
আলী (রা)
* যে উপদেশই দাওনা কেন
অল্প কথায় দাও।
- হোরেস
* যে ব্যাক্তির স্বভাবে নম্রতা নেই সে
সব রকমের কল্যাণ থেকে
বন্চিত। - আল
হাদীস
* যে বাগান ভালবাসে সে
গৃহের সজীবতাকেও ভালবাসে। - কুপার
* যৌবনের অপরিমেয় আনন্দকে রোধ করাই বার্ধ্যকের
ধর্ম। - সেন্ট
লিভার
* যদিও ভুল কর তবে
তা সংশোধনের জন্য বিলম্ব বা
লজ্জাবোধ করো না।
- কনফুসিয়াস
* তোমার কথায় অহংকার বা
ভীতিজনক কিছু না থাকলেই
তুমি প্রিয়ভাষী হবে। -বেল
জনসন
* তোমার ভালভাবে বাঁচার পথ তোমাকেই
জানতে হবে। - উইলিয়াম
মরিস
* তুমি নিজেকে যতটা ভাল
পরামর্শ দিতে পার, অন্য
কেউ ততটা পারেনা।
- আর্থার হেল্প
* দক্ষতা এবং দৃঢ়বিশ্বাস হলো
একজন অজেয় সৈনিকের মতো। - জর্জ
হাবার্ট
* পুর্ব প্রস্তূতির উপরই সকল বিষয়ে
সাফল্য নির্ভর করে।
- কনফুসিয়াস
* বিনয় এমন এক সম্পদ,
যা দেখে কেউ হিংসা
করতে পারেনা। - ইমাম
শাফেই (রহ)
* বিবেকের শাসনকে অস্বীকার করে
কাজ করলে শীঘ্রই বিবেকের
কাছে নতি স্বীকার করতে
হয়। - এন্ড্রিড
কলিন্স
* বিশ্বাসের প্রধান অংশ হচ্ছে
ধৈর্য। - ক্রিস্টিনা
রসেটি
* বেফাঁস কথা বলার চেয়ে
চুপ থাকাই শ্রেয়।
- জর্জ হাবার্ট
* বন্ধু থাকা ভাল কারন
প্রয়োজনে বন্ধুরাই এগিয়ে আসবে।
- ফ্লেচার
* বৃষ্টি যেমন শুষ্ক জমিনকে
জীবিত করে, জ্ঞানও তেমনি
নির্জীব অন্তরকে সজীব করে।
- লোকমান হাকিম (র)
* ভাল খবর যে কোন
সময় বলা যায়, কিন্তু
খারাপ খবর বলতে হয়
চিন্তাভাবনা করে। - সিডনি
স্মিথ
* মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত
মানুষ ক্ষুধার্থ থাকে। - জন
পিয়ারসন
* লৌহদণ্ড প্রস্তর পাত্রে যেমন বিদ্ধ
হয় না, তেমনি কৃষ্ণ
অন্তরেও সদুপদেশ ক্রিয়া করে না। - শেখ
সাদী (রহ)
* লজ্জাশীলতা কেবল কল্যাণই বয়ে
আনে। - বুখারী
মুসলিম
* শক্ত কথায় রেশমের মতো
কোমল অন্তরও পাথরের ন্যায়
শক্ত হয়ে যায়।
- ইমাম গাজ্জালী (রহ)
* সৎ কর্ম অবশ্যই অসৎ
কর্মকে দুর করে দেয়। - আল-কোরআন
* সৎ লোক সর্বদা পরিতৃপ্ত। - জর্জ
মেকলে
* সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। - ফ্রান্কলিন
* সততার কাছে দুর্নীতি কোন
দিন জয়ী হতে পারে
না। - শেক্সপীয়ার
* সদর দরজা দিয়ে যে
বেহেশতে যেতে চায়, সে
তার পিতা-মাতাকে সন্তুষ্ট
করুক। - আল
হাদিস
* সুনিয়ন্ত্রিত কর্মের মধ্য দিয়ে
অন্তরের অনুভবের প্রকাশই হচ্ছে সুখ।
- এরিষ্টটল
* সম্পদ অস্থায়ী কিন্তু সুনাম দীর্ঘস্থায়ী। - এস
গিলবার্ট
* হারিয়ে যাওয়া মুহুর্তগুলোর জন্য
অনুশোচনা করো না।
কারন সেগুলো আর ফিরে
আসবে না। - ওমর
খৈয়াম।
* হৃদ্যতাপূর্ণ ব্যাবহারের মধ্য দিয়েই মহৎ
ব্যাক্তির শ্রেষ্ঠত্বের প্রমান মেলে।
- কারলাইল
